সংগৃহীত ছবি
সারাদেশ

৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি: প্রায় পৌনে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় কুয়াশা কাটলে এ ফেরি চলাচল পুনঃরায় শুরু করে বিআইডব্লিউটিসি।

আরও পড়ুন: ১৩ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ২.৩০ মি. হতে ঘন কুয়াশা বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার সকাল ৬.১০ মি. পুনঃরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর পরে ২০ মি. ফেরি চলাচল স্বাভাবিক থাকার পর সকাল ৬.৩০ মি থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সোয়া ৭টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, ঘন কুয়াশা কেটে যাওয়ার পরে সকাল সোয়া ৭টা থেকে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এই নৌরুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করছে। এই নৌরুট দিয়ে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা