সংগৃহীত ছবি
সারাদেশ

সিরামিকস কারখানায় আগুন, দগ্ধ ৬

জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে শাইনপুকুর সিরামিকস কারখানায় আগুনের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলো, মোহাম্মদ রাহাত (৩২), রায়হান, মো. রেজাউল (৫৫), রুপম (৩৩), মো. তানভীর (৩৭) ও মো. ফারুক (৫৫)।

আরও পড়ুন : যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৪

আহতদের হাসপাতালে নিয়ে আসা আল-মামুন বলেন, কাশিমপুরের চক্রবর্তী এলাকার শাইনপুকুর সিরামিকস কারখানায় ছয় শ্রমিক গ্যাস সিলিন্ডার রিপিয়ারিংয়ের কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক লাইন দিতে গেলে শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এতে ওই ছয় শ্রমিক দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখন তাদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের মধ্যে রাহাত ও ফারুকের বাড়ি বরিশালে। রায়হানের ও রেজাউলের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। রুপম পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা। এছাড়া তানভীরের বাড়ি খুলনার খালিশপুর এলাকায়।

আরও পড়ুন : ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, গতরাতে গাজীপুর থেকে ছয়জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে রুপমের ৬ শতাংশ দগ্ধ, রেজাউল ২ শতাংশ দগ্ধ। এছাড়া তানভীর ১৬ শতাংশ, ফারুক ২১ শতাংশ, রায়হান ৪৪ শতাংশ ও রাহাত ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার ফ্লেম বার্ন ইনজুরি রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা