সংগৃহীত ছবি
সারাদেশ

তুলার মিল পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় খাঁন কটন নামের একটি তুলার মিলে অগ্নিকাণ্ড ঘটেছে এবং এতে প্রায় কয়েক লাখ টাকা মূল্যের মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খাঁন কটন নামের ওই তুলার মিলটিতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মিলটিতে তুলা এবং বিভিন্ন কাঁচামাল থাকায় মুহূর্তেই পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই মিলের মধ্যে থাকা মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খাঁন কটন মিলের মালিক হামিম খান বলেন, আগুন লেগে আমার মিলের সবকিছুই শেষ হয়ে গেছে। মেশিন, তুলা ও কাঁচামাল সবকিছু আগুনে পুড়ে এখন ছাই। এতে ব্যাপক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে তুলার মিলটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা