সংগৃহীত ছবি
সারাদেশ

মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিহত ২

জেলা প্রতিনিধি: মাগুরার শালিখায় বিলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধনেশ্বরগতি ইউনিয়নের পাটধরা বিলে এ ঘটনা ঘটে।

তারা হলেন- কমলেশ বিশ্বাস (৫০) ও কনক বিশ্বাস (৫০)। কমলেশ উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া গ্রামের কুমারেশ বিশ্বাসের ছেলে। কনক একই গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার ধনেশ্বরগতি ইউনিয়নের পাটধরা বিলে মাছ ধরতে যান দুজন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে নৌকাসহ তারা তলিয়ে যান। স্বজনরা খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে কনক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই বিল থেকে কমলেশ বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বলেন, বিলে নৌকাডুবে দুজনের মৃত্যু হয়েছে। স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা