সংগৃহীত ছবি
সারাদেশ

কৃষকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার সদর উপজেলায় তপন কুমার হালদার (৫৬) নামের ১ কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে

নিহত ব্যক্তি, পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মৃত সতীন্দ্রনাথ হালদারের ছেলে। তিনি পেশায় ১ জন কৃষক।

স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হাওলাদার জানান, মৃত কৃষক তপনের ১ ছেলে ও ১ মেয়ে। তার ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী বরিশালে বেড়াতে গিয়েছিলেন। এর ফলে এদিন কৃষক তপন একাই বাড়িতে ছিলেন। এরপর বৃহস্পতিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। এর পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাতে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু

পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। তার ঘর থেকে মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি। এই বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা