সংগৃহীত ছবি
সারাদেশ

রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি: কোটা প্রথা বাতিলের দাবিতে সারা দেশে চলছে “বাংলা ব্লকেড” কর্মসূচি। এরই অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীরা আবারও রেলপথ অবরোধ করেছে।

বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় ঢাকা-দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনটি অবরোধ করেন। এরই ফলে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখান করে বাকৃবি শিক্ষার্থীরা।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি আহ্বান

এ সময় জানা যায়, বুধবার সকাল ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল হতে মুক্তমঞ্চে এসে তারা সমবেত হয় শিক্ষার্থীরা। এর পরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নেয় তারা। এই সময় তারা রেললাইন অবরোধ করে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একই সাথে চলমান কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখান করেছেন বাকৃবি শিক্ষার্থীরা। এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে এখনো অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দেশে সরকারি চাকরির সকল গ্রেডে (৯ম-২০তম) বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু অনগ্রসর, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ ৫ শতাংশ রাখার দাবিতে এই আন্দোলন শুরু করেছে তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা