সংগৃহীত ছবি
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক: জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ( ৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বানটি করেন।

আরও পড়ুন: চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

চীনে ১ম দিনের সফরের ওপর আয়োজিত ১ মিডিয়া ব্রিফিংয়ে তাঁকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, “রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সহায়তা করুন”।

এ সময় চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের নেতৃত্বে চীনা পার্টির ১টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর উচ্চ-পর্যায়ের ১টি কমিটির মঙ্গলবার সকালে তাঁর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানস্থলে অনুষ্ঠিত বৈঠকে এই সহায়তা কামনা করেন শেখ হাসিনা।

এই বৈঠকে ২দেশের বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে রয়েছে, রোহিঙ্গা, বাংলাদেশ-চীনের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানো, অর্থপূর্ণভাবে ২দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ব্যবস্থা এবং বাংলাদেশ আ’লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরও পড়ুন: আশুরাকে ঘিরে হুমকি নেই

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাড়ে ৬ বছর ধরে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর ফলে তাদেরকে মিয়ানমারে প্রত্যাবাসনের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বৈঠকে ইস্যুটি গুলো সবচেয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে।

সিপিপিসিসি চেয়ারম্যান জানান, তারা এই বিষয়টি নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা করে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে এই ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, আমরা মিয়ানমারদের সাথে আলোচনার মাধ্যমে এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেব।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়ের আভাস

এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।

বাংলাদেশ-চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, চীন-বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্য আমদানী করেছে অথচ এই দেশে রপ্তানি পণ্যের সংখ্যা খুবই কম। এর ফলে বাণিজ্য ঘাটতি কমাতে চীনকে বাংলাদেশ হতে আমদানী বাড়াতে হবে।

তিনি আরও বলেন, চীন এই দেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, শাকসবজি ও আম আমদানী করতে পারে।

আরও পড়ুন: চীনের পথে প্রধানমন্ত্রী

অপরদিকে সিপিপিসিসি নেতারা বলেন, তারা বাংলাদেশ হতে মানসম্পন্ন পণ্য আমদানীর জন্য ব্যবস্থা নেবেন।

ড. হাছান মাহমুদ জানান, তারা ২ দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়েও বিস্তারিত আলোচনা করেছেন। এই সম্পর্ক আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

এরই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টাতেই এটি গভীরে প্রোথিত হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ এবং ১৯৫৭ সালে চীন সফর করেন। ঐ সময় তিনি নিজে ৬ষ্ঠ বারের মত চীন সফর করেন।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৫৬,৩৩১ হাজি

এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) সহ বেশকিছু আইকনিক প্রকল্প নির্মাণে সহায়তা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানায়।

এই বৈঠকে আ,লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

আ’লীগ সভাপতি বলেন, তিনি তাঁর দল থেকে চীনে ১টি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাবেন।

এর পরে আ’লীগ সভাপতি চীনা কমিউনিস্ট পার্টিকেও বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা