সংগৃহিত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুরে পুকুরে ডুবে নাসির ও জাহিদ নামে ২ মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রা‌ক-প্রাইভেটকার সংঘ‌র্ষে নিহত ২

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নাসির (১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে ও জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদরাসার হেফ্জ বিভাগের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: টাঙ্গাইল মহাসড়‌কে দীর্ঘ যানজট

নাসিরের চাচা যুবলীগ নেতা রতন মন্ডল বলেন, বৃহস্পতিবার মাদরাসা ঈদের ছুটি দিলে তারা দুজন বাড়িতে আসে ঈদ করতে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে তার সহপাঠী জাহিদ। এরপর তারা দুজনে বাড়ির পাশে নতুন খনন করা একটি পুকুরের পাড়ে বসে খেলছিল। এ সময় পুকুরের পাড় ভেঙে দুজনই পানিতে পড়ে ডুবে যায়। এরপর নাসিরকে অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করেন জাহিদের মা। এরপর তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ বলেন, নিহত দুই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা