সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে জামানত হারালেন ৭ প্রার্থী

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন। তারা হলেন- সৈয়দ রাসেল রেজা (বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান), জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান সিকদার ও মোহাম্মদ শফিকুল হক মিয়া জামানত হারিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী সালমা শাহীন এবং মোসা. রেখা পারভীন জামানত হারিয়েছেন।

আরও পড়ুন : পাচারের জন্য আনা ৩ জনকে উদ্ধার

নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
গত ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলায় পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭ হাজার ১৮৮ জন। নির্বাচনে ৭৮টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৪২ জন ভোট দেন। ভোটের হার ছিল ৫০ দশমিক ৭৫। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হিসেবে জামানত রক্ষার জন্য প্রার্থীদের পাওয়ার দরকার ছিলো ১৫ হাজার ৭৭১ ভোট। অথচ লিটন মৃধা আনারস প্রতীকে পেয়েছে ৭ হাজার ৫০৯ ভোট। আরেক প্রার্থী হিরু মুন্সী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৭৪ ভোট এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২৫৩ ভোট।

এছাড়া দুই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান সিকদার তালা প্রতীকে ৬ হাজার ৫৪২ ভোট ও মোহাম্মদ শফিকুল হক মিয়া টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ১৫৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী সালমা শাহীন পদ্মফুল প্রতীক নিয়ে ৬ হাজার ৪৯০ ভোট পেয়ে এবং মোসা. রেখা পারভীন হাঁস প্রতীক নিয়ে ৭ হাজার ৯৩২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা