সংগৃহীত
সারাদেশ

নিখোঁজের পর ভেসে উঠল শিশুর লাশ

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুরে পদ্মায় ডুবে নিখোঁজের ১ দিন পর আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী ১ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকাল ৬টায় ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে মিলল তরুণীর অর্ধগলিত লাশ

তারর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলের দিকে বাড়ির পাশের নদীতে ডুবে নিখোঁজ হয় তিনি।

নিহত শিশু, রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মন্ডলের ছেলে।

আব্দুর রহমানের প্রতিবেশী চাচা রাজা আহমেদ বলেন, তাদের বাড়ি পদ্মা নদীর পাশে হওয়ায় আব্দুর রহমানের বড় বোন ১০ বছর বয়সী সিমরান বৃহস্পতিবার বিকেল ৩টায় নদীতে গোসল করতে যায়। ঐ সময় তার পেছন পেছন যায় শিশু আব্দুর রহমানও। তবে তার পিছনে যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। এরপর সিমরান গোসল করে বাড়িতে চলে আসেন।তারপর থেকে শিশু আব্দুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বড় বোন সিমরানের পেছনে তাকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা এই বিষয়টি জানালে বাকিরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এর পরে শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে নদীতে তার লাশ ভাসতে দেখেন জেলেরা। তখন তারা লাশটি নদী থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে। এই ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা