সারাদেশ

বিপৎসীমার ৫০ সে.মি ওপরে মুহুরী নদীর পানি

জেলা প্রতিনিধি: ফেনী জেলার ফুলগাজীতে ঘূর্ণিঝড় রেমালে ভারি বৃষ্টির প্রভাবে ও ভারতীয় উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ভাবে বৃষ্টিপাত অব্যাহত হলে তা বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় নদীর পানি ৫০ সে.মি ওপরে প্রবাহিত হয়েছে।

আরও পড়ুন: আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম জানান, ভারতীয় উজানের পানির কারণে মুহুরী নদীর পানি বেড়ে গিয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে এলাকায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম জানান, আজ সকাল ৮টার পর থেকে নদীর পানি ক্রমেই বাড়তে শুরু করেছে। এ সময় সকাল সাড়ে ১০টায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ঘণ্টা ২/১ ধরে বৃষ্টি বন্ধ থাকলেও নিয়মিত নদীর পানি বাড়ছেই। আজ সকালে ফুলগাজী বৈরাগপুর এলাকায় বাঁধের ১টি অংশে পানি প্রবেশের শঙ্কা দেখা দিলে আমরা দ্রুত বাঁধে গিয়ে তা মেরামত করেছি। এখন নদীর পানি আরো বাড়তে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা