সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

নিনা আফরিন, পটুয়াখালী : আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এতে বিভিন্ন জেলার ৪ টি দল অংশ নেন। নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ।

আরও পড়ুন : হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

সপ্তাহ ব্যাপি বৈশাখী মেলা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীতে আয়োজন করা হয়েছে নৌকা বাইচ। শনিবার সকাল থেকে নানা বাহারী সাজের নৌকা অংশ নেয় লাউকাঠী নদে। এর পর বাধ্যের তালে তালে বিকালে শুরু হয় মনমুগ্ধকর প্রতিযোগিতা। নৌকা বাইচ উপভোগ করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নদীর দুই পাড়ে জড়ো হয় হাজার হাজার মানুষ। বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতে মুহুর্তেই উৎসব ছাপিয়ে যায় সোহার্দ আর সম্প্রীতির বন্ধনে। এমন মনমুগ্ধকর উৎসব যেন আগামীতে অব্যাহত থাকে এমন দাবি উপস্থিত দর্শনার্থীদের।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতি মন্ত্রী অধ্যক্ষ মুহিব্বুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদার,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় রেল কর্মচারী নিহত

সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা