সংগৃহীত ছবি
সারাদেশ

হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তীব্র দাবদাহে ‘হিট স্ট্রোক’ করে এক কৃষক মারা গেছেন।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় রেল কর্মচারী নিহত

শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় মাঠে কাজ করার সময় মারা যান তিনি ।

মৃত কৃষক জাকির হোসেন (৪০) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি উপজেলার ঠাকুরপুর-পীরপুরকুল্লা মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তরি পদেও কর্মরত ছিলেন।

আরও পড়ুন : সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ঠাকুরপুর-পীরপুরকুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সকালে মাঠে কাজ করছিলেন জাকির হোসেন (৪০)। তীব্র গরমের কারণে তিনি ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যু বরন করেন।

এ দিকে চুয়াডাঙ্গায় এখনো অব্যাহত রয়েছে তীব্র তাপদাহ।এ অবস্থা থাকা শর্তেও টানা চারদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে এ জেলা।

আরও পড়ুন : বাঘের আক্রমণে নিহত ১

শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে এই জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার এর মাএা অতি তীব্র তাপদাহে রূপ নিয়েছে। এ অঞ্চলে আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা