ফাইল ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে ৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির চার উপজেলায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ

ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খাগড়াছড়ি নির্বাচন কমিশন কতৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মো. আলী হোসেন, অনিরঞ্জন ত্রিপুরা ও মো. জালাল মিয়া।

আরও পড়ুন: ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, সাবেক ইউপি সদস্য আমেনা বেগম ও সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম।

রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ও কংজঅং মারমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, মো. মোবারক হোসেন বাদশা, মো. ওমর ফারুক, মো. নুরুল আমিন ও মো. শামসুদ্দিন মিলন।

আরও পড়ুন: প্রথম ধাপে ১৮৯১ মনোনয়ন দাখিল

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও নাছিমা আহসান নিলা মনোনয়ন জমা দি‌য়ে‌ছেন।

মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মো. আব্দুল হামিদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পদে মো. জাহেদুল আলম মাসুদ, মো. সামায়উন ফরাজী সামু, চলাপ্রু মারমা নিলয় ও মো. মোক্তাদির হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আরও পড়ুন: পণ্যের দাম ঠিক রাখতে বিকল্প ব্যবস্থা

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার ও নূর জাহান আফরিন লাকি।

লক্ষীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, চাথোইঅং মারমা, হরি মোহন চাকমা, নীলবর্ণ চাকমা ও রতন বিকাশ চাকমা।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রতন বিকাশ চাকমা ও রাজেন্দ্র চাকমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- সাগরিকা চাকমা, মিনুচিং মারমা ও অয়ক্রইপ্রু মারমা।

আরও পড়ুন: কাঁটাতারে ঘেরা হয়েছে এমভি আবদুল্লাহ

এর আগে গত ২১ মার্চ খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল, মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮-২০ এপ্রিল পর্যন্ত এবং আপিল নিষ্পত্তির ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২২ এপ্রিল ও প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারে খাগড়াছড়ির চার উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা