ছবি : সংগৃহিত
শিল্প ও সাহিত্য
কবি জীবনানন্দ দাশ

সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, জীবননান্দ দাশ আমাদের এক গর্বের নাম। তাকে নিয়ে গবেষণা করা উচিৎ।

আরও পড়ুন : বর্ষসেরার পুরস্কার পেলেন ভয়েস আর্টিস্ট রাজ

জীবনানন্দ দাশ আমাদের ঝালকাঠিকে সমৃদ্ধ করেছেন। তাকে জানতে এবং আগামী দিনে ভবিষৎ প্রজন্মকে জানাতে তার জন্মস্থান ঝালকাঠিতে তার স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক ধানসিড়ি নদীর পাড়ে জীবননান্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার নির্মান করা হচ্ছে।

এখানে সাহিত্যের চর্চা হবে। কবিকে জানতে পারবে। আমির হোসেন আমু কবি জীবননান্দ দাশের বর্ণাঢ্য জীবন আলোকপাত করেছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীর তীরে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : নামেই হইচই ফেলে দিয়েছে ‘পদ্যবাড়ির অন্দরমহল’

কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থানে শনিবার বিকেলে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এ নির্মান কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত এ কথা বলেন আমির হোসেন আমু এমপি।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির।

আরও পড়ুন : ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এর স্ত্রী তৌফিকা আহম্মেদ, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

বাংলা একাডেমীর পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু জীবনানন্দ দাশের কবিতা আবৃতি করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবীদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি বর্গ অংশ নেয়।

আরও পড়ুন : স্কাউটদের ঘর গোছানোই এক শিল্পকর্ম

আমির হোসেন আমু বলেন, জীবননান্দ দাশ আমাদের এক গর্বের নাম। তাকে নিয়ে গভেষনা করা উচিৎ। জীবনানন্দ দাশ আমাদের ঝালকাঠিকে সমৃদ্ধ করেছেন। তাকে জানতে এবং আগামী দিনে ভবিষৎ প্রজন্মকে জানাতে তার জন্মস্থান ঝালকাঠিতে তার স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক ধানসিড়ি নদীর পাড়ে জীবননান্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার নির্মান করা হচ্ছে। এখানে সাহিত্যের চর্চা হবে। কবিকে জানতে পারবে। আমির হোসেন আমু কবি জীবননান্দ দাশের বর্ণাঢ্য জীবন আলোকপাত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা