খেলা

৪৭ বছর পর রাশিয়ার মাঠে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:

ব্রিটিশদের হাত ধরে ১৮৭০ সালে রাশিয়ার ক্রিকেট শুরু হয়েছিল। তবে ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর সেদেশে খেলাটি আর আগায় নি।

ক্রিকেট ‘বুর্জোয়াদের খেলা’ এ ধারণায় ক্রিকেট ছড়াতে দেয়নি কমিউনিস্ট রুশরা। ৪৭ বছর দেশটিতে নিষিদ্ধ ছিল ক্রিকেট। তবে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ায় আবারো মাঠে নামছে তারা। ক্রিকেটের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে দেশটিতে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট রাশিয়ার সভাপতি অশ্বানী চোপড়া। ইউরোপীয় ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে এমন খবর জানান তিনি।

অশ্বানী চোপড়া বলেন, রাশিয়া ক্রিকেটের জন্য এটা অবিশ্বাস্য এক মাইলফলক। এই সিদ্ধান্ত রাশিয়ায় ক্রিকেট ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে তুলবে।

গত ১৫ জুলাই রাশিয়া ক্রীড়া মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করে জানিয়েছিল, তাদের দেশে যে খেলাগুলো স্বীকৃত তার মধ্যে ক্রিকেট নেই। ইংল্যান্ড বিশ্বকাপ জেতার পরের দিনই রাশিয়ার ওই ঘোষণা চমকে দেয় অনেককেই। কারণ দেশটির ক্রিকেট ইতিহাস শতবর্ষ পুরোনো।

বলা হচ্ছে, এতে বড় অবদান ক্রিকেট রাশিয়ার বর্তমান সভাপতি অশ্বানী চোপড়ার।

২০১৩ সালে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন গঠন করে দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দেয়ার চেষ্টা করে গেছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা