আন্তর্জাতিক

২,৭০০ কিমি পাড়ি দিয়ে অসুস্থ ছেলেকে দেখতে গেলেন মা

আন্তর্জাতিক ডেস্ক:

একেই বলে মায়ের মন। করোনাভাইরাসের প্রভাবে সারা দেশে চলছে লকডাউন। কিন্তু এরইমধ্যে অসুস্থ ছেলেকে দেখতে ২ হাজার ৭০০ কিলোমিটার পাড়ি দিলেন এক মা।

পঞ্চাশ বছর বয়সী মা সিলাম্মা ভাসান ভারতের কেরালা রাজ্য থেকে ১১ এপ্রিল রওনা দিয়ে তিনি তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য ঘুরে ১৪ এপ্রিল রাজস্থানে অসুস্থ ছেলের কাছে পৌঁছান।

সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে আসে এমন খবর। খবরে বলা হয়, সিলাম্মার ছেলে অরুণ কুমার যোধপুরে বর্ডার সিকিউরিটি ফোর্সে (বিএসএফ) কর্মরত। তিনি মায়োসিটিসে (পেশির সমস্যা) ভুগছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে যোধপুরের হাসপাতাল এআইআইএমএসে ভর্তি করতে হয়। সেখান থেকেই এক চিকিৎসক অরুণের গুরুতর অসুস্থতার কথা জানিয়ে তার পরিবারের কাছে খবর পাঠান।

খবর পেয়েই আর মন মানেনি তার মায়ের। প্রথমে চেষ্টা করেন কোনোভাবে ছেলেকে নিজের রাজ্যে আনা যায় কিনা। কিন্তু তা সম্ভব হয়নি। শেষে ঠিক করেন যেভাবেই হোক নিজেই যাবেন ছেলের কাছে।

লকডাউনের কারণে কোনো যানবাহন চলছে না দেশজুড়ে। তাই নিজেই গাড়ি চালিয়ে ২ হাজার ৭০০ কিলোমিটার দূরত্ব পার করবেন বলে ঠিক করেন তিনি।

সিলাম্মার সঙ্গী হন তার পুত্রবধূ ও এক আত্মীয়। চরম উৎকণ্ঠায় তিন দিন ধরে দীর্ঘ পথ পার হয়ে ছেলের কাছে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মা। সুস্থ হয়ে ওঠার খবরে আপাতত নিশ্চিন্ত মা।

কয়েক দিন আগেই লকডাউনে আটকে পড়া ছেলেকে অন্ধ্র প্রদেশ থেকে ফেরাতে স্কুটি চড়ে প্রায় ১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে নজরে আসেন তেলঙ্গানা রাজ্যের রাজিয়া সুলতানা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা