জাতীয়
করোনাভাইরাস

২৫ থেকে ৩১ মার্চ সব শপিংমল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের কারণে আগামী ২৫ থেকে ৩১ মার্চ সব শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। রোববার এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে খোলা থাকবে কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান। এদিকে, বসুন্ধরা সিটি শপিং মল বন্ধ থাকবে ২ এপ্রিল পর্যন্ত।
রোববার (২২ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহসান এক যৌথ বিবৃতিতে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতা শূন্য হয়ে পড়ায় শ্রমিক, কর্মচারী ও মালিকদের এই সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার শপ, সুপার মার্কেটসহ সব মার্কেট বন্ধ থাকবে।
তবে কাঁচাবাজার, মুদি দোকান, ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।
সমিতির মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি কোনো অবস্থায়ই পণ্যের দাম না বাড়ানোর অনুরোধ জানানো হয়।
এদিকে, বসুন্ধরা সিটি শপিং মল শপ ওনার'স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এ হান্নান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, বৈঠকের পর সাময়িকভাবে বসুন্ধরা সিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।' তিনি জানান, মার্কেটটি ২৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
অন্যদিকে, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেছেন, 'সুপার শপ বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।'
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। ১ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল পরীক্ষাগুলো। পরবর্তী তারিখ এপ্রিল মাসের প্রথম দিকে জানানো হবে বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা