খেলা

২৩৩ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
আবু জায়েদের ‘শিশুসুলভ’ আচরণে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে তার রান আউটে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৩ রানে। মোহাম্মদ মিঠুনের ৬৩ রানই রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস। সফরকারীদের ইনিংসের পর আলোর স্বল্পতায় শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। আগামীকাল (শনিবার) সকালে ব্যাটিং শুরু করবে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংস মোটেও ভালো কাটলো না বাংলাদেশের। ব্যাটসম্যানদের ব্যর্থতার ছবি ভেসে উঠলো আরেকবার। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মাহমুদউল্লাহ কিংবা লিটন দাস ভালো শুরু করে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও হতাশা বাড়িয়ে গেছেন।

ব্যতিক্রম ছিলেন কেবল মিঠুন। পরিস্থিতির দাবি মিটিয়ে একপ্রান্ত আগলে রেখে চমৎকার ইনিংস খেলেছেন তিনি। যোগ্য সঙ্গ পেয়েছেন লোয়ার অর্ডারের তাইজুল ইসলামের কাছ থেকে। সপ্তম উইকেটে তাদের ৫৩ রানের জুটিতেই বাংলাদেশ সংগ্রহ অতদূর গিয়েছে।

আবু জায়েদ খামখেয়ালি আচরণ না করলে বাংলাদেশের সংগ্রহ আরও একটু বাড়তেই পারতো। দাঁড়িয়ে থেকে নির্ধারিত সীমানায় ব্যাট ফেলতে পারেননি এই পেসার। মোহাম্মদ আব্বাসের থ্রো সরাসরি স্টাম্পে লাগলে তিনি রানআউট। এর ৩ বল আগেই ১৪০ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৩ রানের কার্যকরী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন মিঠুন।

হাফসেঞ্চুরির পরপরই ফিরে যান এই ব্যাটসম্যান। নাসিম শাহর বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও পাকিস্তানের নেওয়া রিভিউয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে মিঠুনকে। নাসিমের বল তার গ্লাভসে হালকা ছোঁয়া দিয়ে কোমরে লেগে জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। তার আগে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পান তিনি।

তার হাফসেঞ্চুরির ঠিক আগেই আউট হয়ে গেছেন তাইজুল ইসলাম। চমৎকার ব্যাটিংয়ে মিঠুনকে দারুণ সঙ্গ দিয়েছেন এই স্পিনার। মূলত স্পিনার হলেও লোয়ার অর্ডারে ব্যাটটা ভালোই করতে পারেন তাইজুল। পাকিস্তানি বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন তিনি। হারিস সোহেলের বলে আউট হওয়ার আগে ৭২ বলে খেলে যান ২৪ রানের কার্যকরী ইনিংস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা