খেলা

পাকিস্তান প্রেসিডেন্টের চায়ের দাওয়াতে তামিমরা

স্পোর্স ডেস্ক:

বৃহস্পতিবার অনুশীলনের পর দুই দল যাবে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যাহ্নভোজে- এমনটা আগেই জানিয়েছিল পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। তবে বাবর-তামিমরা প্রেসিডেন্ট ভবনে গেছেন দুপুরে নয়, বিকেলে। মধ্যাহ্নভোজ নয়, প্রেসিডেন্ট ভবনে শুধু চায়ের আমন্ত্রণ ছিল খেলোয়াড়দের।

যেহেতু প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ চায়ের, সঙ্গে স্বাভাবিকভাবেই ‘টা’ও ছিল! স্যান্ডউইচসহ ঝাল-মিষ্টি নানা ধরনের সন্ধ্যাকালীন নাশতা পরিবেশন করা হয়েছে মুমিনুলদের জন্য। এ কারণে নিমন্ত্রণের নাম ‘হাই টি।’

খাবার যেটাই হোক, আতিথেয়তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলকে আতিথেয়তার কোনো কমতি রাখছে না পাকিস্তান। প্রেসিডেন্ট ভবনে নিমন্ত্রণ সেটিরই অংশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ ক্রিকেটারদের এই আমন্ত্রণ একটু ইসলামাবাদ শহর দেখারও সুযোগ করে দিল।

টি-টোয়েন্টি সিরিজেও আতিথেয়তার কমতি ছিল না। টেস্টেও তাই। মাঠের খেলায় কিন্তু কোনো ‘আতিথেয়তা’ থাকবে না। সেখানে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান আমন্ত্রণ জানাবে কঠিন চ্যালেঞ্জ নেওয়ার!

বাংলাদেশ সময় কাল বেলা ১১টায় পাকিস্তানের মাটিতে ১৭ বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা