খেলা

১১ মে অনুশীলনে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক:

অবশেষে ১১ মে সার্জিও রামোসদের ব্যক্তিগত অনুশীলন নিয়ে মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। আবারও প্রাণ ফিরবে মাঠের।

এদিকে বার্সেলোনা এখনো কোনো তারিখ না জানালেও, ফেরার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফেরার জন্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেখানে, মানা হচ্ছে সামাজিক দূরত্বের নিয়মও।

কমানো হয়েছে উপস্থিত খেলোয়াড় ও কোচদের সংখ্যা। স্বাভাবিক সময়ে যে সকল ‘কমন এরিয়া’ ব্যবহার করত দল, সেসব জায়গাও বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্যে। ব্যায়ামাগার ব্যবহার, খাবার গ্রহণ কিংবা পোশাক পরিবর্তনের মতো কাজগুলো বাড়ি থেকেই করে আসার জন্যে বলা হয়েছে খেলোয়াড়দের।

অনুশীলনে ফেরার আগে আগামী সপ্তাহে করোনা পরীক্ষার মুখোমুখি হবেন খেলোয়াড়রা। দলগত অনুশীলনে নামার আগে করোনা পরীক্ষায় পাশ করতে হবে সবাইকেই।

এদিকে বার্সেলোনা এখনো ফেরার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। তবে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, কাজে ফেরার পরিকল্পনা চলছে দলটির। খেলোয়াড়দের সুরক্ষার ব্যাপারে স্প্যানিশ সরকারের দেওয়া সব ধরনের নির্দেশিকা মেনেই কাজ করতে হবে তাদের এবং কোনো প্রকারের স্বাস্থ্য ঝুঁকি নিতে পারবে না।

আগামী বুধবার করোনা পরীক্ষার পর নেগেটিভ প্রমাণিত হলে তবেই ফিজিওদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলন সেশন শুরু করতে পারবেন লিওনেল মেসিরা।

সামাজিক দূরত্বের নিয়মও কঠোরভাবে পালন করা হবে ক্লাবটিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা