খেলা

আগস্টে জানা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ভাগ্য!

ক্রীড়া প্রতিবেদক:

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে বলেন, বিশ্বকাপ মাঠে গড়াবে। তবে এ ক্ষেত্রে ফাঁকা স্টেডিয়াম বিবেচনায় আনতে হতে পারে।

কোভিড-১৯ এর কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় সাধারণ ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। আর কবে এই নিষেধাজ্ঞা শেষ হবে তা সময়ই বলে দেবে।

তবে বিশ্বকাপ যে আস্তে আস্তে কড়া নাড়ছে। কাছাকাছি সময়ে দেশটির ভারত সফরও রয়েছে। ধারণা করা হচ্ছে শুধু ভারত সফর বাতিল হলেই ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হতে পারে স্বাগতিকদের।

রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কোলবেক বলেন, 'আমি আসছে গ্রীষ্মে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ দেখতে চাইবো এবং আমি অবশ্যই বিশ্বকাপ দেখার জন্য আশাবাদী হয়ে আছি। দলগুলো নিয়ে খুব একটা সমস্যা নেই। তবে দর্শকের ব্যাপারটা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। সম্ভবত বিশ্ব ক্রিকেট এমন কিছু দেখতে পারে।'

তিনি আরও বলেন, 'আমরা পরিস্থিতির ব্যাপারে বুঝি। তবে আমি মনে করি ম্যাচে ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের যদি টুর্নামেন্ট এগিয়ে নিতে হয় তবে পূর্ণ কোয়ারেন্টিন ও নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।'

আগামী ১৮ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে । যেখানে অক্টোবরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর সূচিও রয়েছে। আর ডিসেম্বরে দু'দলের টেস্ট সিরিজ।

এদিকে, আইসিসি সম্প্রতি ১৬ দল নিয়েই বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছে। তবে পূর্ণ সিদ্ধান্তের জন্য আগামী আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা