আন্তর্জাতিক

১১৯ দেশে করোনার হানা, মৃত ৪,৬০০

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাস বা কোভিড-১৯ এ স্থবির হয়ে পড়ছে বিশ্ব ব্যবস্থা। বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। মঙ্গলবার পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪,৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পাল্লাদিয়ে বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা, আক্রান্ত মানুষের সংখ্যা, এবং মৃতের সংখ্যাও।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ কে সারা বিশ্বের জন্য মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে। ডব্লিউএইচও’র বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এর মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় সোয়া লাখে আর মৃতের সংখ্যাও ৪ হাজার ৬০০ ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬০৭ জনের। তবে করোনায় আক্রান্ত হয়ে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে।

ডব্লিউএইচও জানায়, বিশ্বের প্রায় সোয়া লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যার মধ্যে চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ৮০,৯৮০ জন এবং দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩,১৬৯ জন।

চীনের বাইরে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৩,৫৩৯ জন আর এতে মারা গেছেন ১,৪৩৮ জন।

সংস্থাটি আরো জানায়, চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ৮২৭ জন এবং ইরানে ৩৫৪ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন দক্ষিণ কোরিয়া ৬৬, ফ্রান্সে ৪৮, স্পেনে ৪৭, যুক্তরাষ্ট্রে ২৯, জাপানে ১৫, ইরাকে ৭, যুক্তরাজ্যে ৬, নেদারল্যান্ডসে ৫, সুইজারল্যান্ডে ৪, জার্মানিতে ৩, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়ায় ৩, সান মারিনোতে ২, এবং কানাডা, মিশর, লেবানন, থাইল্যান্ড, ফিলিপিন্স, তাইওয়ান, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, পানামা, বুলগেরিয়া, মরক্কোয় একজন করে করোনায় মারা গেছেন।

এছাড়াও অন্যান্য দেশে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কার্যত এক দেশ থেকে আরেক দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। স্থবির হয়ে পড়ছে বিশ্ব ব্যবস্থা। একে একে বন্ধ করে দেয়া হচ্ছে বিদেশিদের জন্য ভিসা কার্যক্রম। আকাশ পথে নেমে এসেছে বিপর্যয়।

এরইমধ্যে ইউরোপ আমেরিকাসহ মধ্যপ্রাচ্যসহ এশিয়ার অনেক দেশই বিধি নিষেধ আরোপ করেছে ভিসা ব্যবস্থায়। বাংলাদেশও দিল্লি রুটের সব কটি ফ্লাইট বাতিল করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা