খেলা

১০ লাখ দাম উঠলো সাকিবের ব্যাটের

স্পোর্টস ডেস্ক:

দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সাকিব আল হাসান নিলামে তুলেছেন তার স্বারক ব্যাট। যে ব্যাটটি কিনা তার সবচেয়ে প্রিয় এবং যেটি দিয়ে খেলেছিলেন সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপ।

বুধবার (২২ এপ্রিল) করোনা তহবিলের ফান্ড সংগ্রহে এই ব্যাটটা নিলামে তুলেছেন। যা গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) জানিয়েছিলেন ফেসবুক লাইভে এসে।

ভিত্তিমূল্য ৫ লাখ থেকে অকশন ফর অ্যাকশন পেজে শুরু হয়েছে ব্যাটের নিলাম। প্রথমে সাড়ে ৬ লাখ উঠে, এরপর আরেকটি আপডেট দেয় পেজটি। যেখানে সাড়ে ৮ লাখ টাকা দাম উঠে।

সবশেষ আপডেটে অকশন ফর অ্যাকশন পেজ থেকে জানানো হয়েছে, ব্যাটের দাম উঠেছে ১০ লাখ টাকা।

পেজের কমেন্ট বক্সে অনেক সমর্থক মন্তব্য করেছেন, দামটা যেন অনেক বেশি হয়। কেন না এই ব্যাটের সম্মান অনেক ভক্তদের কাছে।
এর আগে অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, এই প্রোডাক্টটির সর্বনিম্ন মূল্য ৫ লাখ টাকা, বিডিং শেষ হবে আজ রাত ১১টায়। পেজের পোস্টে কমেন্ট করে বা ইনবক্সে নাম প্রকাশ না করে বিড করা যাবে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে।

বিডার অবশ্যই বিজয়ী হবার ২৪ ঘণ্টার মধ্যে সাকিব ফাউন্ডেশনে দরকৃত মূল্য পরিশোধ করবেন।

পেজ থেকে আরও বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মাঝে এই প্রোডাক্টের দর সেটার জন্য নির্ধারিত নিম্ন মূল্যটি বা বেইজ প্রাইজটি অতিক্রম না করে তাহলে সেই প্রোডাক্টটি অকশন ফর অ্যাকশন পেজের ওয়েবসাইটে চলে আসবে এবং সেখানে সেটি ৩০ দিন শো-কেইস করা থাকবে।

উল্লেখ্য, সাকিবের এই এসজি ব্র্যান্ডের ব্যাটটি দিয়ে ৮ ম্যাচের ২টিতে সেঞ্চুরিসহ ৫টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলে মোট রান করেছিলেন ৬০৬। স্বাভাবিকভাবেই এই ব্যাটটা যে কেউই চাইবে সংগ্রহে রাখতে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা