খেলা

হোঁচট খেল ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ

লা লিগায় টানা ৫ ম্যাচ জিতে ছন্দে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামালো সেল্টা ভিগো । ঘরের মাঠ বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে নেমে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারায় রিয়াল।

ম্যাচের শুরুতে গোল হজম করেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ মুহূর্তে এসে গোল করে সমতায় ফিরে সেল্টা ভিগো।

টানা পাঁচ ম্যাচ জয়ের পর নিজেদের দুর্গ বার্নাব্যুতে হোঁচট খেল জিদান শিষ্যরা। ম্যাচের সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন ইয়াগো আসপাস। ডান পায়ের শটে কর্তোয়াকে ফাঁকি দেন ফেদর স্মলভ।

প্রথমার্ধে কিছুটা অগোছালো ছিলো বিয়ার। লক্ষ্যে শট করতে পারেনি একটিও। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ায় রিয়াল। টনি ক্রুসের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। ৫২ মিনিটে মার্সেলোর কাটব্যাক থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ক্রুস। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রামোস। রিয়ালের ফরোয়ার্ড হ্যাজার্ডকে ফাউল করেন সেল্টার গোলরক্ষক ব্লানসো। সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান দ্বিগুন করে জিদানের শিষ্যরা। ।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে খেলা শেষ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ম্যাচের ৮৬তম মিনিটে সান্তি মিনারের গোলে সমতায় ফেরে অতিথিরা। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় বেনজেমা-রামোসদের।

হারলেও ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা