জাতীয়

হেলেনার বাসায় হরিণ-ক্যাংগারুর চামড়া, মদ, ইয়াবা, ক্যাসিনোসামগ্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় হরিণ-ক্যাংগারুর চামড়া, বিদেশি মদ, ইয়াবা ও ক্যাসিনোসামগ্রী পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। তাকে আটক করে র‌্যাব হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এসব কথা জানান।

রাত আটটার দিকে র‍্যাব সদস্যরা হেলেনার বাসভবনে প্রবেশ করে। রাত পৌনে ১০টার দিকে র‍্যাবের তিন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন। এসময় র‌্যাব হেলেনার বাসার মূল ফটক বন্ধ করে দেয়। তখন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাসার দারোয়ানও কথা বলতে রাজী হননি।

সম্প্রতি ‌‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনায়। তিনি গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হন। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর...

নবায়নযোগ্য শক্তিতে এগোচ্ছে বাংলাদেশ

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্...

মাদারীপুরে মাঠে বিজিবি, রাজপথে যুবদল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোন...

বিপৎসীমা ছাড়াল তিস্তা, পানিবন্দি শতাধিক পরিবার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর প...

দুই সপ্তাহে চার ভূমিকম্প, আতঙ্কে দেশ

চলতি জুন মাসে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে বাংলাদেশসহ আশপাশের অঞ্চল। মাত্র...

১৩৫৬ কোটি টাকায় আসবে দুই কার্গো এলএনজি

দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (...

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

গাইবান্ধায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২, হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু    

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জু...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ১৫৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জু...

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তগুলোর একটি হলো চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা