আন্তর্জাতিক
করোনা ভাইরাস

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাস বিভিন্ন দেশে আক্রান্ত মোট ৭৭ হাজার ৮১৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৬৫ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রিয়েল টাইম স্ট্যাটেস্টিকস ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

ওয়েবসাইটটির পরিসংখ্যানে আরও জানানো হয়, বর্তামানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫৪ হাজার ৪৯১ জন রোগী। এর মধ্যে ১১ হাজার ৫৩৯ জন অবস্থা গুরুতর।

করোনা ভাইরাস নামে পরিচিত কভিড-১৯ সংক্রমণে সারাবিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৩৬০ জনে। এর মধ্যে চীনে মারা গেছে সর্বোচ্চ ২ হাজার ৩৪৫ জন। এছাড়া হংকংয়ে দু’জন, দক্ষিণ কোরিয়ায় দু’জন, ইরানে চারজন, জাপানে একজন, তাইওয়ানে একজন ও ইতালিতে একজন করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে।

এছাড়া প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছে দুই জাপানি নাগরিক। জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে গত ২ ফেব্রুয়ারি থেকে আটকে পড়ে আছে ব্রিটিশ ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেস। জাহাজটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৪শ’ যাত্রী ও ক্রু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা