খেলা

সুবিধা বঞ্চিতদের জন্য ঐতিহাসিক ব্যাট নিলামে তুলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের কারণে থমকে গেছে সমগ্র বিশ্ব। এই ভাইরাসের কারণে মারাত্মক ভাবে বিপদে পড়েছে বিশ্বের সকল গরিব-দুস্থ মানুষেরা। দেশের এমন সংকটময়কালে প্রথম থেকেই এসব গরিব-দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

এবার সুবিধা বঞ্চিতদের সাহায্যে বিশ্বকাপে ইতিহাস গড়া তার প্রিয় ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান।

ইংল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে এই ব্যাট দিয়ে দুটি সেঞ্চুরিসহ রেকর্ড ৬০৬ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এ ব্যাপারে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাকিব। সেই পোস্টে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টায় ব্যাটটি নিলামে তোলা হবে বলে জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, 'এটা আমার খুবই প্রিয় একটা ব্যাট। তবে দেশের মানুষগুলো নিঃসন্দেহে আমার কাছে এর থেকেও বেশী প্রিয়। এই কারণে আমার এই ব্যাটটি এই পেইজে নিলামে তুলছি যেটা দিয়ে আমি প্রায় ১৫০০ রান তুলেছি এবং আপনাদের দোয়ায় এই ব্যাট দিয়েই পুরো ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলেছি। কালকে রাত ১০টায় আমি এই পেইজ থেকে লাইভে আসব এবং আশা করি আপনাদের কেউ এই ব্যাটটি একটা ভালো মূল্য দিয়ে কিনে নিয়ে আমাদের সবাইকে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা