আন্তর্জাতিক
করোনার চিকিৎসা

সুফল দিচ্ছে রেমডেসিভির

সান নিউজ ডেস্ক :

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেসের ওষুধ রেমডেসিভির সুফল মিলছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো হাসপাতালে গুরুতর কভিড-১৯ রোগীদের চিকিৎসা করা হচ্ছে গিলিয়াডের অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির দিয়ে। এতে রোগী জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণগুলো থেকে দ্রুত সেরে উঠেছেন এবং এক সপ্তাহের কম সময়ে সব রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। খবর ইউএসএ টুডের।

রেমডেসিভির প্রয়োগের পর কভিড-১৯ রোগীদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এ সম্পর্কিত ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেওয়া রোগী সবার তীব্র জ্বর ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা ছিল। তাদের ওপর ওষুধটি প্রয়োগের পর দু'জন ছাড়া বাকি সবাই এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে বাসায় গেছেন। শিকাগো মেডিসিন বিশ্ববিদ্যালয় কভিড-১৯ উপসর্গ থাকা ১২৫ ব্যক্তিকে এ ওষুধ দেয়। তাদের মধ্যে ১১৩ জনের অবস্থা ছিল গুরুতর।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ক্যাথলিন মুলেন ওষুধটির ক্লিনিক্যাল প্রয়োগে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, 'সবচেয়ে বড় সুখবর হচ্ছে, আমাদের অধিকাংশ রোগীই ছাড়পত্র নিয়ে বাসায় গেছেন, যা সত্যিই দারুণ। অংশগ্রহণকারী রোগীদের মধ্যে মাত্র দু'জন মারা গেছেন।

কভিড-১৯ রোগের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যেসব ওষুধ পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে, তার একটি রেমডেসিভির। এতে ইতিবাচক ফল পাওয়ায় দ্রুতই তা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও অন্য নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এটা নিরাপদ ও কার্যকর হলে করোনাভাইরাসের ক্ষেত্রে এটিই হবে প্রথম অনুমোদিত কোনো চিকিৎসা ব্যবস্থা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা