সারাদেশ

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দুই বাসের আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এরমধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। অপর ছয়জনের মরদেহসহ বেশ কিছু আহত যাত্রীকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হাসপাতালে পাঠানো হয়েছে।

লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার পথে বারবার বাসের চালক ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি। তিনি বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন বলে জানান জসিম।

সুমন নামে আরেক যাত্রী জানান, লন্ডন পরিবহনের বাসে ২৯-৩০ জন যাত্রী ছিলেন। তাদের সবাই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মারাও গেছেন।

ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার বলেন, ‌‘ঘটনাস্থল থেকে আমরা এসে ১০ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে সাতজনের মরদেহ রয়েছে। আরও বেশ কয়েকজন হতাহতকে এর আগেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে তিন ইউনিয়নের নাম

বগুড়ার নবগঠিত কয়েকটি ইউনিয়নের নাম নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে সেগুলোর নাম পরিবর্...

জামিনে মুক্তি পেয়েই চাঁদার দাবিতে কুরিয়ারের গাড়ি ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়কে একটি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের একাধিক গ...

শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কবার্তা

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ব্যাপারে কড়া সতর্কবার্তা দিয়েছে প্র...

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই...

দেশি ফলের প্রদর্শনীতে জমজমাট প্রেস ক্লাব

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্ববোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা