জাতীয়

সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবো।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ সমন্বয় টিমের সঙ্গে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদরে।

সিটি নির্বাচনের আগে বিএনপি নেতারা যে মন্তব্য করছেন তা হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝেন না, তারা আইন-আদালত কিছুই মানেন না বলে মন্তব্য করেন তিনি।

কাদের আরও বলেন, তাদের একমাত্র লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন ও লুটপাটের রাজনীতি চর্চা করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারলে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। এটাই তাদের রাজনীতি।

দেশের ৯০ শতাংশ মানুষ এখন বিএনপির বিরুদ্ধে । তাদের জনপ্রিয়তা আরও কমে তলানিতে গিয়ে ঠেকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা