খেলা

শ্রীলঙ্কার কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি চাকরি হারানো হাথুরুর

মাসে ৪০ হাজার ডলার বেতনে চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি)। দেশি কোচের বেতন এত বেশি কেন সেই প্রশ্নও তোলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। এই টাকায় দুজন বিদেশি কোচ রাখা সম্ভব-এমন মন্তব্য করেন তিনি। এরপরই মেয়াদ শেষ হওয়ার ১৮ মাস আগেই চাকরিচ্যূত হন হাথুরু। আর এ কারণে লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

রোববার লঙ্কান বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘তিনি (হাথুরুসিংহে) ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন।’

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সানডে আইল্যান্ড জানায়, হাথুরু তার চুক্তির বাকি ১৮ মাসের জন্য ফুল স্যালারি দাবি করেছেন। যা এক মিলিয়ন ডলারের ওপরে। এছাড়া হাথুরুর দাবি, নির্ধারিত সময়ের আগে চুক্তি বাতিল হওয়ায় তার মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এজন্য ক্ষতিপূরণ হিসেবে তিনি আরো ৪ মিলিয়ন ডলার দাবি করেছেন। তবে বোর্ড কেবল তাকে ৬ মাসের বেতন দিতে রাজি হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা