খেলা

শোয়েবের বিরুদ্ধে পিসিবি'র জোড়া মামলা!

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতার আবারও বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে এবার দুটি মামলা দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুটি মামলা মধ্যে একটি মানহানির ও অপরটি রীতিমতো ফৌজদারি অভিযোগ! পিসিবির আইনি পরামর্শদাতা তাফাজ্জুল রিজভির বিরুদ্ধে ইউটিউবে অশ্রাব্য ভাষায় সমালোচনা করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সদ্য নিষিদ্ধ হওয়া উমর আকমলের সমর্থনে এসব কথা বলেছিলেন শোয়েব।

উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ৩ বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন শোয়েব। তিনি বলেছেন, 'পিসিবির আইনি বিভাগ ও পরামর্শদাতা একেবারেই অদক্ষ। জানি না তাফাজ্জুল রিজভি ঠিক কোথা থেকে এসেছেন। তার ভালো লবিং আছে। গত ১০-১৫ বছর ধরে উনি পিসিবির হয়ে কাজ করছেন। কিন্তু এমন একটাও মামলা নেই যাতে উনি হারেননি। এমনকী আমার বিরুদ্ধেও একবার হেরেছিলেন।'

এর আগেও ইউটিউব চ্যানেলে উমরের সমর্থনে মুখ খুলে সমালোচিত হয়েছিলেন শোয়েব। পিসিবি এক বিবৃতিতে বলেছে, 'শোয়েব যে ভাষা ব্যবহার করেছে তা একেবারেই অনুপযুক্ত ও অসম্মানের যা কোনও সভ্য সমাজে ক্ষমা করা যায় না। পিসিবির আইনি পরামর্শদাতা তাফাজ্জুল রিজভি নিজেই শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন।

শোয়েবের এসব মন্তব্য ভালোভাবে নেয়নি পাকিস্তানের বার কাউন্সিল। বিশেষ করে আইনি জগতে সম্মাননীয় রিজভিকে নিয়ে করা মন্তব্যে তারা ক্রুদ্ধ। শোয়েবকে সতর্কও করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আইনি ব্যাপারে শব্দচয়নের ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত শোয়েবের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা