লাইফস্টাইল

শীতে ত্বকের ফেসপ্যাক

শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির প্রভাব বেশি পড়ে ত্বকের উপর। শীতে ত্বক খুব দ্রুত শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এছাড়া চামড়া পর্যন্ত ফেটে যাওয়া,কুচকানো ভাব, ত্বক কালো হয়ে যাওয়া,ব্ল্যাকহেডস পড়াসহ নানা ধরনের সমস্যা দেখা যায়। তাই শীতে চাই ত্বকের বাড়তি যত্ন। জেনে নিন ঘরোয়া উপায়ে ৫টি ফেস প্যাক।

মধু ও পেঁপে: ১ কাপ পাকা পেঁপের সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরী করুন। এবার এই মাস্কটি পুরো শরীরে লাগিয়ে কমপক্ষে ৩০ মিনিট রাখুন । এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করলেই ত্বকের শুষ্ক ভাব অনেকটা কমে ত্বকে এক্সট্রা গ্লো যোগ হবে।

বেসন ও টকদই: ত্বকে উজ্জ্বলতা ও টানটান ভাব ফিরিয়ে আনতে বেসন অনেক উপকারী । ২ টেবিল চামচ বেসনের সাথে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরী করে নিন । এবার ভালো করে মুখে লাগিয়ে নিন, শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করুন । এরপর ভেজা অবস্থায় ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন ।

দুধ ও কাজুবাদাম: দুধে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকের সুরক্ষায় বিশেষ কার্যকরী । ৮/১০টি কাজু বাদাম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে ২ টেবিল চামচ দুধের সাথে ব্লেন্ড করে নিন । এবার এই মিশ্রণটি হাতে নিয়ে ত্বকে আলতো করে মাসাজ করুন । ত্বক নরম ও কোমল রাখতে ময়েশ্চারাইজারের মতো কাজ করে এটি।

অ্যালোভেরা ও শশা: অ্যালোভেরা ত্বক ও চুল দুটির সুরক্ষায়ই বেশ উপকারী । ত্বকের জন্য ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে ১ টেবিল চামচ শশার পেস্টের সাথে মিশিয়ে প্যাক তৈরী করে ত্বকে লাগিয়ে রাখুন । এই প্যাকটি ত্বকের কালো বা রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করবে।

অলিভ অয়েল ও কলা: কলা ত্বকের রুক্ষ ও শুষ্কভাব প্রাকৃতিকভাবে দূর করতে অনেক কার্যকরী। ১টি পাকা কলার সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরী করে নিন । ২০-৩০ মিনিট ত্বকে লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা