জাতীয়

লকডাউনে বিনা মূল্যে তরঙ্গ চাইছে মোবাইল কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক:

করোনা বিস্তার রোধে লকডাউনে দেশের বিভিন্ন এলাকা। ঘরে বন্দি দেশের অধিকাংশ মানুষ। এসময় আলস বসে থাকা সাধারণ মানুষের অন্যতম সঙ্গী মোবাইল ফোন। এটার মাধ্যমেই সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখছে মানুষ। বেড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ব্যবহার। এর জন্য অধিক পরিমাণে ব্যবহার হচ্ছে ইন্টারনেট। সাধারণ ছুটির মধ্যে ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় রবি, বাংলালিংক ও টেলিটক সরকারের কাছে বিনা মূল্যে তরঙ্গ চেয়েছিল। তাদের সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বিনা মূল্যে তরঙ্গ দেওয়া সম্ভব নয়। তরঙ্গের নিলাম নির্ধারিত সময়ের আগে করা যায় কি না এবং দাম কিছুটা কম রাখার চিন্তা করছে সরকার। ইন্টারনেট সেবার মান এখন যা আছে, আপাতত তাই থাকবে। এর চেয়ে উন্নত হবে না।

তবে মোবাইল আপারেটর কোম্পানিগুলো বলছে, সরকারের অনুরোধে ইন্টারনেটের দাম বেশ কমিয়েছে তারা। সরকার বিনা মূল্যে কিছুটা তরঙ্গ বরাদ্দ দিলে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

সাধারণ ছুটির সময়ে কমে গেছে মোবাইলে কথা বলার পরিমাণ। একই সাথে তারা ইন্টারনেটের দামও কমিয়েছে। সব মিলিয়ে তাদের পক্ষে এখন উচ্চমূল্যে তরঙ্গ কেনা সম্ভব নয় বলে জানায় কোম্পানিগুলো। সরকারের কাছে যে তরঙ্গ পড়ে আছে, তা কোনো মূল্য সংযোজন করছে না।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এ কজা করতে গেলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এখন এই অবস্থায় সেটা সম্ভব হবে না বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা