আন্তর্জাতিক

লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব নিয়ে পশ্চিমবঙ্গে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে চলমান লকডাউনের মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনগণের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সামাজিক দূরত্ব মানা-নামানাকে কেন্দ্র করে ২৯ এপ্রিল বুধবার হাওড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় না রেখে হাওড়ার টিকিয়াপাড়া এলাকার একটি মার্কেট লোকজন ভিড় করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়।

একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে সরে যায় পুলিশ। পরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের দুইটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

পশ্চিমবঙ্গের হাওড়া রাজ্যটির অন্যতম একটি করোনার হটস্পট হিসেবে পরিচিত। এরইমধ্যে সেখানে প্রায় ৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এই সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা