আন্তর্জাতিক

লকডাউনের কারণে বিহার থেকে দেখা যাচ্ছে এভারেস্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিহারের সীতামরহি জেলার সিংহবাহিনী গ্রাম থেকে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।

গ্রামবাসী প্রথমে বুঝতে না পারলেও পরে তারা বুঝতে পারেন এটা হিমালয়ের মাউন্ট এভারেস্ট। গ্রামের মানুষ এখন বাড়ির ছাদে উঠলেই হিমালয়ের দর্শন পাচ্ছেন।

এর আগে পঞ্জাবের গ্রাম থেকে দেখা গিয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। লকডাউন শুরু দিন কয়েক পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার একই রকম ছবি উঠে এল বিহারের এক গ্রাম থেকে।

এই গ্রাম থেকে নেপালের মাউন্ট এভারেস্ট কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রাম থেকে ১৯৮০-র দশকে এভারেস্ট দেখা যেত। কিন্তু দূষণের কারণে তারপর আর সেটা সম্ভব হয়নি। এখন লকডাউনে কল-কারখানা, যানবাহন সব বন্ধ। তাই বাতাসে ধোঁয়া, ধূলোর পরিমাণ এতটাই কমে গিয়েছে যে, ফের এই গ্রামের মানুষ ঘরে বসে এভারেস্ট দেখতে পাচ্ছেন।

এই এলাকার গ্রামপঞ্চায়েত প্রধান ঋতু জয়সওয়াল গ্রাম থেকে তোলা এভারেস্টের ছবি পোস্ট করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, “আমরা এখন বাড়ির ছাদ থেকে এভারেস্ট দেখতে পাচ্ছি।” ঋতুর এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা