আন্তর্জাতিক

রমজানেও মক্কা-মদিনার মসজিদে উপস্থিতি স্থগিত 

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা প্রতিরোধে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে রমজান মাসেও সর্বসাধারণের জন্য তারাবিহসহ পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিতি স্থগিত থাকবে।

২০ এপ্রিল সোমবার রাতে দেশটির হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আবদুর রহমান আস সুদাইস টুইটার ও ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

সৌদি স্বাস্থ্যবিষয়ক যৌথ কমিটির পরামর্শে জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ড. আবদুর রহমান আস সুদাইস জানান, কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে কেবল স্টাফদের নিয়ে তারাবিহ অনুষ্ঠিত হবে। এতে সাধারণ জনগণ উপস্থিত হতে পারবে না। তারাবিহ নামাজের রাকাআত সংখ্যা কমিয়ে ১০ রাকাআত করা হয়েছে। ১০ রাকাআত তারাবিহ এবং বিতর পড়া হবে। দুই জন সম্মানিত ইমাম তারাবিহ ও বিতর নামাজে ইমামতি করবেন। প্রথম ইমাম ৩ সালামে ৬ রাকাআত নামাজ পড়াবেন। দ্বিতীয় ইমাম ২ সালামে ৪ রাকাআত নামাজ, বিতরসহ সাফা তথা কুনুত (দায়া) পড়াবেন। কুনুত তথা দোয়া সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

ইফতার:
দুই পবিত্র মসজিদ মক্কা মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে ইফতারের সম্মিলিত বিশাল আয়োজন বাতিল করা হয়েছে। তবে রোজাদারদের জন্য দুই মসজিদে ইফতার আয়োজনের পরিবর্তে মক্কা ও মদিনা শহরের চারদিকে ইফতারের বক্স সরবরাহ ও বিতরণ করা হবে।

ইতেকাফ:
পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে এবার আর ইতেকাফ অনুষ্ঠিত হচ্ছে না। এ দুই মসজিদে মুমিন মুসলমানের ইতেকাফে বসাকে বাতিল করা হয়েছে।

ওমরাহ:
এবারের রমজানেও ওমরাহ বন্ধ থাকবে। শুধু রমজানেই নয়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ওমরাহ বন্ধ থাকবে।

পুরো কুরআন পড়া হবে:
এবারও পুরো কুরআন পড়া হবে। তবে তা পরিপূর্ণ করতে তারাবিহ ও তাহাজ্জুদ মিলিয়ে পূর্ণ করা হবে। কুরআন পড়া (খতম) পরিপূর্ণ করতে প্রথম রমজান থেকে ২৯ রমজানের রাত পর্যন্ত তারাবিহ ও তাহাজ্জুদ অনুষ্ঠিত হবে। মক্কা ও মদিনায় তারাবিহ ও তাহাজ্জুদের অংশগ্রহণকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা