লাইফস্টাইল

যেভাবে বছরজুড়ে সংরক্ষণ করবেন কাঁচা আম 

নিজস্ব প্রতিবেদক: আম কাঁচা অথবা পাকা যেভাবে ই খাওয়া হোক তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেক ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমের গুণ আরও বেশি। তাইতো কাঁচা আমের তৈরি আচার, ভর্তা, জুস, ডাল কিংবা তরকারি খেয়ে থাকেন সবাই। তাছাড়াও গরমকালে বাঙালির পছন্দের খাবারের অনেক রেসিপি সাজানো থাকে কাঁচা আম দিয়ে। তবে বছরজুড়ে এই কাঁচা আম পাওয়া সম্ভব হয় না। তবে আপনি চাইলে কাঁচা আম বছরব্যাপী সংরক্ষণ করে রাখতে পারেন। এই সংরক্ষণের পদ্ধতি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং সহজ। উপকরণও পাওয়া যাবে হাতের নাগালেই। চলুন তবে জেনে নেয়া যাক স্বাদ ও গন্ধ ঠিক রেখে কাঁচা আম সংরক্ষণের পদ্ধতিটি-

যা যা লাগবে

পরিমাণমতো পানি, হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ভিনেগার।

পদ্ধতি

প্রথমে কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে নিন। তারপর আম থেকে খোসা ছাড়িয়ে আবার ধুয়ে নিন। এবার পছন্দমতো আকৃতিতে আমগুলো টুকরো করে নিন। আমের ভেতরের বিচি ও পাতলা সাদা কাগজের মতো অংশটি ফেলে দিন। এরপর অন্য একটি পাত্রে পরিমাণমতো পানি, হাফ টেবিল চামচ চিনি এবং হাফ টেবিল চামচ ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণে এবার আমের টুকরোগুলো আধা ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। ভেজানো হয়ে গেলে আমগুলো থেকে ছাঁকনির মাধ্যমে পানি ঝরিয়ে নিন। এবার টিস্যু দিয়ে আমের টুকরোগুলো আবারো ভালোভাবে মুছে নিন। একটি প্লেটে আমের টুকরোগুলো ছড়িয়ে দিন। যাতে এতে একদমই পানি না থাকে।

পানি শুষে গেলে এভাবেই আমগুলো ডিপ ফ্রিজে দুই ঘণ্টার জন্য রেখে দিন। তারপর আমগুলো বের করে পছন্দের বক্সে সাজিয়ে নিন। এবার ডিপ ফ্রিজে রেখে দিন। ব্যস, এই পদ্ধতিতে পুরো এক বছরের জন্য আপনি কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন। তাও এর স্বাদ ও গন্ধ ঠিক রেখে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা