আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি, সঙ্গে আছে তুরষ্ক

আন্তর্জাতিক ডেস্ক:

কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশিয়া ও তুরষ্ক যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সর্বাধিক কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির সংসদ সদস্য ভ্লাদিমির দিজাবারভো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আরো অগ্রসর হয় তাহলে পরমাণু যুদ্ধের মতো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে।

এদিকে ইরানের প্রতিশোধ নেয়ার পক্ষে মত প্রকাশ করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিএনএন টার্ককে বলেন, সোলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টিকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে তুরষ্ক।

তাইয়েপ এরদোয়ান আরো বলেন, যেকোনো দেশের উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যার ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেয়া ঠিক হবে না। সোলাইমানি হত্যার বিষয়টি তাদের পরিকল্পিত ছিল। আমরা খবরটি শুনে হতবাক হয়ে যাই। আমি ট্রাম্পকে ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়ানোর জন্য আগেই হুশিয়ার করেছিলাম।

টার্কস্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট বিশেষ বৈঠক করবেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ।

এদিকে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার পর এক সমাবেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, আজ ভোরে ইরানের মার্কিন ঘাটিতে যে প্রতিশোধ নেওয়া হয়েছে তা একটি চপেটাঘাত মাত্র।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে দেশটির বিরুদ্ধে আরো ভয়াবহ প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারন করেছেন ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।

বুধবার এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন কোনও ধৃষ্টতা দেখায় তাহলে আরও মারাত্মক এবং ভয়াবহ প্রত্যাঘাত করা হবে।

বাকেরি বলেন, মার্কিন শাসকদের মধ্যপ্রাচ্য থেকে দ্রুততর সময়ের মধ্যে তাদের সেনা সরিয়ে নেয়ার মোক্ষম সময় এসে গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা