খেলা

মেডেন হিরোর চির বিদায়

ক্রীড়া প্রতিবেদকঃ

ভারতীয় দলের সাবেক অলরাউন্ডার বাপু নাদকারনি আর নেই। মূলত বার্ধক্যজনিত কারণে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এই অলরাউন্ডারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং একমাত্র কন্যাকে রেখে গেছেন।

মূলত নিখুঁত লাইন লেহ্নের জন্য নাদকারনি সুপরিচিত ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টানা ২১ ওভার বল করে সবগুলো মেডেন ওভার নেন। তার করা সে রেকর্ড সেসময় বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দেয়।

১৯৫৫ সালে দিল্লিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাদকারনির। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ১৯৬৮ সালে অকল্যান্ডে।

খেলোয়াড়ি জীবনে বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি স্পিনার হিসেবে পরিচিত ছিলেন নাদকারনি। দেশের হয়ে খেলেছেন ৪১টি টেস্ট। ব্যাট হাতে ১৪১৪ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৮৮ উইকেট। ৪৩ রানে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। সেই পরিসংখ্যান ভীষণ সমৃদ্ধ। ৮৮৮০ রানের সঙ্গে প্রথম শ্রেণিতে আছে তার ৫০০ উইকেট।

১৯৬০-৬১ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে কানপুর ও দিল্লি টেস্টে তার বোলিং ফিগার ছিল রীতিমত বিস্ময় জাগানিয়া। কানপুরে উইকেটশূন্য থাকলেও ৩২ ওভার বল করে ২৪টিই মেডেন নেন, রান দেন মাত্র ২৩।

এরপর দিল্লিতেও নিখুঁত লাইন লেহ্নে পাকিস্তানি ব্যাটসম্যানদের ভড়কে দিয়েছিলেন এই স্পিনার। ৩৪ ওভার বল করে মেডেন নেন ২৪টি, ২৪ রান দিয়ে নেন ১টি উইকেট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা