বাণিজ্য

মেটলাইফে তিন ঘণ্টায় কোভিড ক্লেইম ডিসিশন সেবা চালু

নিজস্ব প্রতিবেদক : বীমা খাতে প্রথম বারের মতো ‘তিন ঘণ্টায় কোভিড ক্লেইম ডিসিশন’ সেবা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। এই সেবার আওতায় করোনায় মৃত্যুবরণকারী বীমা গ্রাহকদের সুবিধাভোগীরা ২০ লাখ টাকা পর্যন্ত বীমা দাবির সিদ্ধান্ত ৩ ঘণ্টায় পাবেন।

প্রতিষ্ঠানটি বুধবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত এই সেবার মাধ্যমে ৩ ঘণ্টায় বীমা দাবির সিদ্ধান্ত জানার পাশাপাশি ৩ কর্ম দিবসে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)’র মাধ্যমে বীমা দাবির অর্থ দিয়ে দেয়া হবে। এই পর্যায়ে এই সেবাটি কেবল ব্যক্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিন ঘণ্টায় কোভিড ক্লেইম ডিসিশন সেবাটি পাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এই ঠিকানায়- [email protected] ইমেইল করতে হবে। আবেদনকারীকে এসএমএস’র মাধ্যমে বীমা দাবির অগ্রগতি সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

নতুন এই সেবাটি সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার আলা আহমদ বলেছেন, এই সময়ে আমাদের দ্বায়িত্ব হচ্ছে গ্রাহকদের সেবায় সম্ভাব্য সব কিছু করা। বাংলাদেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে এই সেবাটি হচ্ছে গ্রাহকদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নতুন একটি প্রচেষ্টা।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা