আন্তর্জাতিক

মৃত্যুর মিছিলে দিশেহারা যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রতিনিধি:

মহামারি করোনাভাইরাসের কারণে মৃত্যুর মিছিলে দিশেহারা অবস্থায় পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় আড়াই হাজার মানুষ। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৯ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৪৮২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন।

দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭০৮ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরো ৭৫২ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িছে ১১ হাজার ৫৮৬ জন।

আর আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৬৪৮ জন। এরপর নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩০ জন, মারা গেছেন ৩ হাজার ১৫৬ জন।

এদিন আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। এ অঙ্গরাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজারের বেশি, মারা গেছেন ১ হাজার ১০৪ জন।

মিশিগানে ২৮ হাজার ৫৯ জন আক্রান্ত ও ১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা