আন্তর্জাতিক

মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় নারী-শিশুসহ নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক:

সশস্ত্র বিদ্রোহীদের লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় অন্তত ৩২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

১৭ এপ্রিল শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দেশটির অশান্ত রাখাইন এবং চিন রাজ্যে।

অধিক স্বায়ত্তশাসনের দাবিতে এক বছরের বেশি সময় ধরে আরাকান আর্মির (এএ) সশস্ত্র যোদ্ধারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

জেনেভায় জাতিসংঘ মানবাধিবার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র রুপার্ট কোলভিল এক নিউজ ব্রিফিংয়ে বলেন, ‌জনবহুল এলাকাগুলোতে প্রতিদিনই বিমান হামলা ও শেল নিক্ষেপ করছে মিয়ানমার সেনাবাহিনী।

এসব হামলায় গত ২৩ মার্চ থেকে অন্তত ৩২ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন।

তিনি জানান, সামরিক বাহিনীর এসব হামলায় হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া সেনারা বিভিন্ন এলাকায় বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

তবে মিয়ানমার সেনাবাহিনীর কোনো মুখপাত্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশটির সেনাবাহিনী নির্বিচারে এসব সাধারণ মানুষ হত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা