আন্তর্জাতিক

মার্কিন রণতরীকে ধাওয়া করেছে রুশ জাহাজ: অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ-পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের একটি রণতরীর পিছু ধাওয়া করেছে রাশিয়ার একটি জাহাজ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তর আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফারাগাটের দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে যায় ওই জাহাজটি।

শুক্রবার মার্কিন নৌবাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার ওই যুদ্ধজাহাজটি মার্কিন জাহাজ থেকে পাঠানো সতর্কতাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। অন্যদিকে পাল্টা অভিযোগে রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের পানি সীমায় বিপজ্জনক কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার যুদ্ধজাহাজটি খুব দ্রুত এবং আক্রমণাত্মকভাবে মার্কিন যুদ্ধজাহাজ ফারাগাটের পিছু ধাওয়া করছে। এটাই মার্কিন ও রাশিয়ান সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার সর্বশেষ ঘটনা বলে দাবি করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, এর মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পেতে পারে।

প্রায় সাত মাস আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ও রাশিয়ার যুদ্ধজাহাজ এতো কাছাকাছি এসেছিলো। তখন দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ এড়াতে মার্কিন জাহাজকে কৌশল অবলম্বন করতে হয়েছিলো। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের পানিসীমায় টহলরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বলেছে, আন্তর্জাতিক সংকেতের নিয়ম মেনে সংঘর্ষের আশঙ্কা থেকে ইএসএস ফারাগাট পাঁচটি ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এছাড়া রাশিয়ান জাহাজটিকে গতিপথ বদলেরও অনুরোধ করা হয়। তবে, প্রথমে অস্বীকার করলেও পরে গতিপথ বদল করে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইউএসএস ফারাগাট বিপজ্জনক কৌশল অবলম্বন করেছিলো। মার্কিন নৌবাহিনী ‘বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং তারা ‘অপেশাদারি’ আচরণ করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা