আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও তিন হাজার মার্কিন সেনা

সান নিউজ ডেস্ক:

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে তিন হাজার সেনা পাঠালো যুক্তরাষ্ট্র। ইরানি হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিলো পেন্টাগন।

সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক মার্কিন সেনা জানিয়েছে, কুয়েতে অবস্থান করছে সাড়ে সাতশ’ মিার্কিন সেনা। সেই সেনা বহরের সাথে যোগ দিয়েছে অতিরিক্ত এই তিন হাজার সেনা। গত বছরের মে মাস থেকে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে ১৪ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন বাহিনী। এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ইসরায়েলেও জারি করা হয়েছে শতর্কতা।

সোলায়মানিকে হত্যার পর কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোলাইমানিার ওপর হামলাকে আইন সম্মত বলেছেন । ইরানের রেভল্যুশনারি গার্ডের শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা হয় । সেখানে আরও সাতজন মারা যায়। এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা