জাতীয়

মজুদকৃত গ্যাস চলবে আর ১০ বছর: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাস মজুদ রয়েছে ১০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট। সেখান থেকে প্রতিদিন গড়ে উত্তোলন করা হচ্ছে ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ হারে উত্তোলন অব্যাহত থাকলে মজুদকৃত গ্যাস উত্তোলন করা যাবে ২০৩০ সাল পর্যন্ত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রতিমন্ত্রী বলেন, নতুন গ্যাসফিল্ড আবিষ্কারে বর্তমানে রাঙ্গামাটি জেলার সীতাপাহাড় ভূগঠনে ভূতাত্ত্বিক জরিপ কাজ চলমান রয়েছে। বিভিন্ন ব্লকে ২ডি সাইসমিক জরিপ করার জন্য ডিপিপি অনুমোদন পর্যায়ে রয়েছে। শ্রীকাইল ইস্ট-১ অনুসন্ধান কূপ খননের প্রস্তুতিমূলক কাজ চরছে।

এছাড়া সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য চারটি ব্লকে বিভিন্ন আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই এসএস-০৪ ব্লকে অনুসন্ধান কূপ খনন কাজ শুরু হবে।

বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের অপর এক প্রশ্নের উত্তরে নসরুল হামিদ বলেন, ঢাকা মহানগরসহ আশপাশের জেলাগুলোতে ২ লাখ ৪৪ হাজার ৭৬০ মিটার অবৈধ বিতরণ লাইন রয়েছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন থানায় মোট ১০৪টি মামলা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ১০০ টাকা আদায় করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা