আন্তর্জাতিক

মক্কা বাদে সৌদি আরবে কারফিউ শিথিল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারফিউ জারি করেছিল সৌদি আরব। তবে বর্তমানে মক্কা নগরী ব্যতীত অন্য সব অঞ্চলে কারফিউ আংশিকভাবে তুলে নিয়েছে দেশটি।

রবিবার (২৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ব্যতীত দেশটির অন্য সব অঞ্চলে কারফিউ আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কিছু অর্থনৈতিক কার্যক্রম চালুর নির্দেশও দেওয়া হয়েছে।

অবশ্য মক্কায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় দিনের ২৪ ঘণ্টাই সেখানে কারফিউ জারি থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা