আন্তর্জাতিক

ভয়ঙ্কর রূপে তাল আগ্নেয়গিরি, ফিলিপাইনে সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের দ্বিতীয় আগ্নেয়গিরি তাল সক্রিয় হয়েছে।

আজ সোমবার ভোর থেকেই লাভা উদগীরণ শুরু হয়েছে। সাদা ‘অ্যাশ’ বা ছাইভষ্ম আকাশে উড়তে শুরু করে। কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে তা থেকে ভয়াবহভাবে লাভা উদগীরণ শুরু হতে পারে। এমনটা আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এটি বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরির অন্যতম। দেশটির রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে তাল আগ্নেয়গিরির আশপাশের এলাকা থেকে আট হাজার মানুষকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

গত ৪৫০ বছরে এখান থেকে কমপক্ষে ৩৪ বার অগ্নুৎপাত হয়। ফিলিপাইন ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে বলেছে, তাল আগ্নেয়গিরি অস্থির অবস্থার দিকে যাচ্ছে। স্থানীয় সময় রাত ২টা ৪৯ মিনিট থেকে ভোর ৪টা ২৮ মিনিটের মধ্যে সেখান থেকে উদগীরণের গতি বৃদ্ধি পেয়েছে। আলোকরশ্মি বিকিরণ ও বিদ্যুতস্ফুলিঙ্গেরও সৃষ্টি হচ্ছে।

পরিচালক রেনাতো সোলিডাম বলেছেন, ছাইভষ্ম, পাথর ও গ্যাস উৎক্ষিপ্ত হচ্ছে ঘন্টায় কমপক্ষে ৬০ কিলোমিটার বেগে। ওই এলাকায় সর্বোচ্চ ৫ মাত্রার মধ্যে প্রথমে ৩ থেকে ৪ মাত্রার এলার্ট জারি করা হয়।

এরই মধ্যে কতৃপক্ষ অগ্নুৎপাতের ফলে সেখানে সুনামির সতর্কতা দিয়েছে।

ভিডিও লিংক... https://www.youtube.com/watch?v=jozgVXItH7A

সান ‍নিউজ/হাহক/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা