জাতীয়

ভারত থেকে অনুপ্রবেশ অব্যাহত

সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গত নভেম্বর থেকে শুধু ঝিনাইদহ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে অন্তত তিনশ ৬১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। একাধিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা বেশি।

অন্য সীমান্তের তুলনায় মহেশপুর সীমান্ত দিয়ে কেন অনুপ্রবেশের ঘটনা বেশি ঘটছে? এ প্রশ্নের জবাবে বিজিবি জানায়, ঝিনাইদহে সীমান্তে এলাকা রয়েছে ৫৭ কিলোমিটার। এর মধ্যে ১১ কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নেই। ওই এলাকা দিয়েই ঢুকছে অনুপ্রবেশকারীরা।

একই সাথে দালালদের দৌরাত্ব রয়েছে সীমান্তের দুই প্রান্তেই। সীমান্তে কাটাতার না থাকায় এ সুযোগ নিচ্ছে তারা। ওই প্রান্ত থেকে পাঁচ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে গরুর সাথে সন্দেহভাজন ভারতীয় নাগরিকদেরও সীমান্ত পার করিয়ে দিচ্ছে দালালরা।

এ কারণে জেলার মহেশপুর সীমান্তের জুলুলী,খোশালপুর,কুসুমপুর, বাঘাডাঙ্গা,শ্যামকুড়ে সতর্ক আবস্থায় রয়েছে বিজিবি। তার পরও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। বিজিবির টহল সরলেই প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশে প্রবেশের পর অনেকে আটক হচ্ছেন বিজিবির হাতে। আর ধরা পড়ার পর নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করছে তারা। সীমান্ত পারের ক্ষেত্রে দালালদের সাথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফও সহায়তা করছে বলে জানায় অনুপ্রবেশকারীরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম সান নিউজকে জানান,আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ৫১টি। তিনি আরো বলেন,আটককৃতদের অনেকে দাবি করেছেন,তাদের আদি নিবাস বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে এবিষয়ে কোন প্রমান দিতে পারেননি তারা। যে এলাকার বাসিন্দা বলে তারা দাবি করছেন সেখানকার কোনো জনপ্রতিনিধির নাম বা বাংলাদেশে থাকা কোনো আত্মীয়-স্বজনের ফোন নম্বরও বলতে পারেননি আটককৃতরা।

বিজিবি জানায়,যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এদের মধ্যে বেশির ভাগই মুসলমান। এরা এনআরসি আতঙ্ক ও স্থানীয় নির্যাতনে ভারত ছেড়ে এদেশে চলে আসছেন। তারা আর ভারতে যাবেন না বলে বিজিবির কাছে জানিয়েছেন। অনুপ্রবেশের দায়ে মামলা করার পর আটককৃতদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি পুলিশের। তবে স্থানীয়রা বলছেন,বিজিবি যে কয়েকজনকে আটক করেছে অনুপ্রবেশকারীর সংখ্যা তার চেয়ে কয়েকগুণ বেশি।

অনুপ্রবেশকারীদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে পরিণাম কী হবে তা ভেবে আতঙ্কিত স্থানীয় বাসীন্দারা। তারা বলছেন, রোহিঙ্গাদের মতো ভারতীয়রাও আসতে শুরু করলে হুমকির মুখে পড়বে তাদের জনজীবন। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই কাটাতারবিহীন সীমান্তের ১১ কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে সীমান্ত বেড়া নির্মাণের দাবি তাদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা